ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টেস্টে ফিরবেন না মঈন আলী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ১:৫৪

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ২০২১ সালে। ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পর সাদা পোশাকে ফেরার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ম্যাককালাম চাইলে নিশ্চয়ই পাকিস্তান সফরে খেলব।

তবে মঈন আলী অবসর ভাঙছেন না। ম্যাককালামের সঙ্গে ফোনালাপে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ২০১৪ সালে টেস্টে অভিষেক হওয়া মঈন আলীর ৬৪ টেস্টে মোট রান ২৯১৪ গড়ে ২৮.২৯। এই সময় উইকেট নিয়েছেন ১৯৫টি। আগামী ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে ৩টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

কিন্তু রাউলাপিন্ডি, মুলতান এবং করাচির এই ম্যাচে দেখা যাবে না তাকে। মঈন আলী বলেন, ম্যাককালামের সঙ্গে আমার আন্তরিক কথা হয়েছে। সোমবার ডেইলি মেইলে তিনি লেখেন, আমি তাকে (কোচকে) আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি বলেন, আমার মনে হয় না, এক মাস হোটেলে আটক থেকে মাঠে আমি আমার সেরাটা দিতে পারব। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। সিদ্ধান্ত বদলে টেস্টে ফিরে নিজের সেরাটা দিতে না পারা মোটেই ঠিক হবে না। এটাই সময় টেস্টে ফেরার দরজা বন্ধ করার। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলতে পেরে আমি গর্বিত।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে