ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নাপোলির কাছে বিধ্বস্ত আয়াক্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ১২:২৯

পিছিয়ে পড়েও আয়াক্সকে উড়িয়ে দিয়েছে নাপোলি। ডাচ চ্যাম্পিয়নদের ইতালিয়ান জায়ান্টরা হারিয়েছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে। নবম মিনিটে কেনেথ টেলরের শট সতীর্থ কুডুসের পায়ে লেগে জালে জড়ায়। আমস্টারডাম এরেনায় উৎসব বেশিক্ষণ টেকেনি। স্বাগতিকরা নাপোলির মুহুর্মুহু আক্রমণের সঙ্গে পেরে ওঠেনি। ১৮তম মিনিটে রাসপাডোরি  ডাইভিং হেডে সমতা ফেরান। 

কর্নার থেকে উড়ে আসা বলে ডি লরেঞ্জো হেড করে ২-১ করেন। বিরতির আগে জিয়েলিনস্কিকে দিয়ে দলের তৃতীয় গোল করান আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা। বিরতির পর দ্বিতীয় মিনিটে আবারও রাসপাডোরিকে গোল বানিয়ে দেন তিনি।

৬৩তম মিনিটে রাসপাডোরির সঙ্গে ওয়ান-টু পাসের পর দারুণ ফিনিশিংয়ে ৫-১ করেন কেভারাৎস্কেলি। আয়াক্সের অপূরণীয় ক্ষতির আরও বাকি ছিল, তাদের অধিনায়ক দুসান তাদিচ লাল কার্ড দেখেন ৭৩ মিনিটে। এর ৮ মিনিট পর ষষ্ঠ গোল করেন জিওভান্নি সিমিওনে।

আগামী বুধবার ইতালিতে দুই ক্লাব আবারও মুখোমুখি হবে। ওই ম্যাচেই নাপোলি নিশ্চিত করে ফেলতে পারে নকআউট।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’