ইন্টারের কাছে হারল বার্সা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফের হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে সানসিরোতে কাতালানদের ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইন্টারের হাকান কালহানগ্লু। ৬৭তম মিনিটে পেদ্রির কল্যাণে গোল পরিশোধ করেই ফেলেছিল বার্সা।
কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার রিপ্লেতে দেখা যায় গোলটি হওয়ার আগে আনসু ফাতির হাতে বল লেগেছিল। তাই গোলটি বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি বার্সা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। ৩ ম্যাচেই হেরে যাওয়া প্লজেন আছে চারে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ