উত্তরাখণ্ডে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ২৫
বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারতের উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালে সিমডি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে এনডিটিভি।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে।
রাজ্য পুলিশের প্রধান অশোক কুমার দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায় আহত যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে নেয়া হচ্ছে।
এর আগে, হরিদ্বারের পুলিশ প্রধান স্বতন্ত্র কুমার সিং জানান, বরযাত্রীবাহী বাসটি লালধাং থেকে রওয়ানা হয়েছিল এবং পরে এটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার কার্যালয় (পিএমও) থেকে এক টুইটে বলা হয়েছে, উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রয়েছে। আশা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবধরনের সহায়তা দেয়া হবে।
সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান