ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ৪:৩৫

ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

এই বছরের রসায়নে এই তিন নোবেলবিজয়ী হলেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারোলিন আর. বার্তোজি, ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মর্টেন মেলডাল এবং মার্কিন গবেষক কে. ব্যারি শার্পলেস। কে. ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছেন।

নোবেল কমিটি জানিয়েছে, ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। বরাবরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন চিকিৎসাবিজ্ঞানের এই নোবেল বিজয়ীরা।

এর আগে, মঙ্গলবার কোয়ান্টাম টেকনোলজিতে অবদানের জন্য পদার্থবিজ্ঞানে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি। এই বছরের পদার্থবিজ্ঞানে এই তিন নোবেলবিজয়ী হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।

এছাড়াও সোমবার বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবোর নাম ঘোষণা করা হয়েছে।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ২০২২ সালের বিজয়ীদের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না। তাই গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে।

সূত্র: নোবেলপ্রাইজ.ওআরজি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি