১৪ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘রাগী’ সিনেমা
২০১৯ সালে ‘রাগী’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন পরিচালক মিজানুর রহমান মিজান। তাতে অভিনয় করেন আবির চৌধুরী,আঁচল আঁখি, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াত, খালেদা আক্তার কল্পনা, খোরশেদ আলাম খসরুসহ অনেকে। ‘রাগী’র আরেকটি বিশেষ দিক হচ্ছে, সিনেমাটির মাধ্যমে প্রথমবার খলচরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মুনমুনকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘রাগী’ সিনেমা। সে উপলক্ষে গতকাল সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ ‘রাগী’ সিনেমাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চলচ্চিত্রের নানা আঙিনার মানুষেরা। ছিলেন অভিনেত্রী নিপুণ, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, প্রযোজক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরু, আলিমুল্লাহ খোকনসহ আরও অনেকেই।
নায়ক মারুফ আকিবের উপস্থাপনায় নিজেদের ছবি নিয়ে কথা বলেন ছবির তিন অভিনেত্রী মুনমুন, আঁচল ও মৌমিতা মৌ, পরিচালক মিজানুর রহমান মিজানসহ অন্যান্য কলাকুশলীরা।
দীর্ঘ বিরতির পরে ‘রাগী’ দিয়ে নতুন যাত্রা করা আবির চৌধুরী তিনি বলেন, ‘বন্ধু মিজানের (পরিচালক মিজানুর রহমান মিজান) জন্য ‘রাগী’ সিনেমায় যুক্ত হলাম। এই সিনেমার পরিকল্পনা শুরুর পর থেকেই সে আমাকে বেশ কয়েকবারই বলে, ‘রাগী’র গল্পটা চমৎকার। সেই সঙ্গে তোকে নিয়ে যে চরিত্রটা চিন্তা করেছি সেটিও।’
এ ছবির মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভেঙে রুপালী পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আঁচল।এ ছবিটি নিয়ে তিনি বলেন,ছবিটা নিয়ে আমি আশাবাদী। দর্শকের পছন্দ হওয়ার মতো সব উপাদান ছবিটিতে আছে—মারপিট, ভালো গান, সুন্দর সংলাপ এবং দারুণ একটা গল্প।”
এ ছবিটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখ।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার