ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২২ রাত ১০:৫৪

আর অল্প কিছুদিন পরেই কাতারের রাজধানী দোহায় পর্দা উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপের। ফিফার প্রস্তুতি হিসেবে এ মাসের শেষ দিকে আরেক দফা প্রীতি ম্যাচ খেলবে অংশ নেওয়া দলগুলো। যা চূড়ান্ত দল গঠনে রাখবে বড় ভূমিকা। 

এ যাত্রায় আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস ও ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য সোমবার (৫ সেপ্টেম্বর) ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

এই দলে সবচেয়ে বড় চমক থিয়াগো আলমাদার। মার্কিন ফুটবলে খেলা এই তরুণ ফুটবলার মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেডে আছে। ক্লাবটির হয়ে এই মৌসুমে আগুন ঝরাচ্ছেন তিনি। সেটারই পুরস্কার পেলেন এই মিডফিল্ডার।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ফাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’