অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহা তৃষ্ণার
এবারের নারী এশিয়া কাপ পেলো প্রথম হ্যাটট্রিকের দেখা। টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।
নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।
ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ