ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ১৬৮ রানের চ্যালেঞ্জ পাকিস্তানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১১:৩

মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো গেল না কিছুতেই! পাকিস্তান ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন তো এই রিজওয়ানই! তার অপরাজিত ৭৮ রানের ইনিংসে ভর করে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল। যার ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়াল ১৬৮ রানের।

আজকের এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

দারুণ এক আউটসুইং দিয়ে শুরুর পর তাসকিন আহমেদ শুরুর ওভারে দেন ১ রান। দারুণ শুরুর আভাসও মিলছিল তাতে। তবে শুরুর সেই আভাসটা মিলিয়ে গেল পাওয়ারপ্লের পরের ওভারগুলোয়। পরের পাঁচ ওভার থেকে এল যথাক্রমে ১০, ৯, ৭, ৭, ৯ রান; পাওয়ারপ্লের ৬ ওভার থেকে তাতে এল ৪৩ রান। 

পাওয়ারপ্লে শেষে বাবর আজম ফেরেন মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে। তবে রিজওয়ান ওপাশে ছিলেন তার মতোই। এরপর শান মাসুদকে সঙ্গে নিয়ে তিনি ইনিংস গড়ায় মনোযোগ দেন। তবে দলীয় ৯৩ রানে শানকে ফেরান নাসুম আহমেদ।

পরের গল্পটা কেবলই রিজওয়ানের। পাকিস্তান ইনিংসে এরপর বাংলাদেশ আঘাত হেনেছে নিয়মিত বিরতিতে, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলীদের অল্প রানেই ফেরানো গিয়েছিল; তবে দমানো গেল না রিজওয়ানকে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে তিনি করেন ৫০ বলে ৭৮। তার এই ইনিংসে ভর করেই পাকিস্তান শেষ পর্যন্ত তোলে ১৬৭ রান। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যটা দাঁড়ায় ১৬৮ রানের।  

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’