ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১১:৫৮

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গেল একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১২শ’র বেশি মানুষ। নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সোয়া পাঁচ লাখে।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৫২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৫৭ হাজার ৬৯৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩৯১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩১৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১১২ জন এবং মারা গেছেন ১১৭ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ২৮১ জন।

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৫০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৮২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ১০৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৫৭ জন।

জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৪০ জন এবং মারা গেছেন ৯১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ১৫ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫১০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬০৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

প্রীতি / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি