যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় নিহত ২, আহত ৬
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলায় স্থানীয়রা এবং পর্যটকরা আক্রমণের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী ফুটপাতে লম্বা ব্লেডের একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। এরপর আরো কয়েকজনকে ছুরিকাঘাত করে সে।
লারোচেল বলেন, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হামলাকারী লাস ভেগাসের স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে এবং কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে জানা যায়নি।
সূত্র: এএফপি
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
Link Copied