ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়া থেকে আইএস-সম্পৃক্ত ১২ নাগরিককে ফিরিয়ে আনল জার্মানি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১২:৮

জঙ্গিগোষ্ঠী আইএস-এর সঙ্গে সম্পর্ক ছিল এমন ১২ জনকে সিরিয়া থেকে ফিরিয়ে এনেছে জার্মানি ৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, এর মাধ্যমে সিরিয়া থেকে এমন ব্যক্তিদের ফেরানো মোটামুটি শেষ হবে৷

গত কয়েক বছরে জার্মানি থেকে সিরিয়ায় যাওয়া ২৬ জন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক এবং সেখানে জন্ম নেয়া ৭৬ জন শিশু সন্তানকে ফিরিয়ে এনেছে জার্মানি ৷ প্রাপ্ত বয়স্কদের অনেকের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার হয়েছে এবং বিচারে দোষী সাব্যস্ত হওয়া কারো কারো কারাদণ্ডও হয়েছে৷

সবশেষ ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে চারজন নারী, সাতজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ৷ প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি, তিনি সিরিয়ায় গিয়েছিলেন ১১ বছর বয়সে ৷ ফিরিয়ে আনা ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজনকে ফেরার পরই আটক করা হয় ৷

পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, আটক ব্যক্তিদের এখন জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সিরিয়ায় তারা কী করেছেন, আইএস-এর সঙ্গে তারাও কোনো ধরনের যুদ্ধাপরাধ করেছেন কিনা তা জানার জন্যই চলবে জিজ্ঞাসাবাদ ৷

সূত্র : ডয়েচে ভেলে

প্রীতি / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি