বাবাকে নিয়ে রসিকতা, রেগে লাইভ শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক
এবার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় রেগে বলিউডের শান্তশিষ্ট অভিনেতা হিসেবে পরিচিত অভিষেক বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন। চলছিল লাইভ সম্প্রচার। শো'র কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।
বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা। অভিষেকের একটাই কথা, ‘আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।’
এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। তখন অভিষেক বলেন, ‘এটা নেওয়া যাচ্ছে না। মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?’ উল্লেখ্য, রসিকতা করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা মাঝে মধ্যেই শোবিজ অঙ্গনে দেখা যায়। কিছু দিন আগেই স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে কৌতুকা অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে চড় পর্যন্ত মেরে বসেন উইল স্মিথ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার