ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ভারতে বাসে আগুন, নিহত ১১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:২৩

ভারতের মহারাষ্ট্রে একটি বাসে অগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তারা বলেছেন, আজ ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতর কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে। অপর এক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের আবাসিক ডেপুটি কালেক্টর ভাগবত ডইফোড দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলা কালেক্টর গঙ্গাথরন টি দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, পুসাদ থেকে একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। অন্য দিকে ধুলের দিক থেকে একটি ট্রাক আসছিল। নাসিক-ঔরঙ্গাবাদ রোডের হোটেল মিরচির কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নাসিকের ফায়ার ব্রিগেড উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

প্রীতি / প্রীতি

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান

মশা নিধনে এলো এবার লেজার কামান