ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে ১১৬৬ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:২৪

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৬ জনের। ফলে এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৫৯ হাজার ৩৬০ জনের। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ১১৪ জন। এতে করে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। 

২৪ ঘণ্টায় কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এই দিন কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ২২৯ জন; সেই সঙ্গে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫২৪ জন।

অন্যদিকে দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ছিল জার্মানি। এ দিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ২৬৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১২৯ জনের।
  
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রীতি / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি