ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া : জেলেনস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:৩৬

রাশিয়ান কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য "তাদের সমাজকে প্রস্তুত" করতে শুরু করেছেন বলে সতর্ক করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন। যদিও রাশিয়া এ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে বিশ্বাস করেন না তিনি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকি বন্ধে বিশ্বকে এখনই ব্যবস্থা নেয়ার সময়।

বিবিসিকে জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটি খুবই বিপজ্জনক। তারা এটি (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে প্রস্তুত নয়। কিন্তু তারা এ ধারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। তারা জানে না এটি ব্যবহার করবে কিনা। আমি মনে করি এমনকী এটি (পারমাণবিক অস্ত্র) নিয়ে কথা বলাটাও বিপজ্জনক।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হুমকি গোটা বিশ্বের জন্যই ঝুঁকি হয়ে ওঠায় এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়া এরই মধ্যে ইউক্রেইনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে এবং ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রকে মস্কো নিজেদের সম্পত্তি বানাতে চাইছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।

তিনি বলেন, বিশ্ব জরুরি ভিত্তিতে রুশদখলদ্বারদের এইসব কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এরকম ক্ষেত্রে বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্যাকেজের বাস্তবায়ন করতে পারে এবং তাদেরকে বিদ্যুৎ কেন্দ্রটি ছেড়ে যেতে বাধ্য করতে সবকিছুই করতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয় পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারেন বলে ধারণা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, পুতিনের কাছে ইউক্রেইনের জনগণের জীবনের মূল্য নেই। সেকারণে তিনি এমন পদক্ষেপ নিতেও পারেন।

সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি