সালমানকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল কিশোরসহ দুজনকে
বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দিল্লি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ৯ মে মোহালিতে পাঞ্জাব পুলিশের সদর দপ্তরে হামলার গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সম্পৃক্ত অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এই কিশোর উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে সে পুলিশকে সালমানকে হত্যার হুমকি দেওয়ার সঙ্গেও সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। ওই কিশোর ছাড়াও দিল্লি পুলিশের স্পেশাল সেল ৪ আগস্ট হরিয়ানায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় আরশদীপ সিং নামে অপর একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের জানিয়েছে, লরেন্স বিষ্ণোই এবং জগ্গু ভগবানপুরিয়া সিন্ডিকেট দীপক সুরকপুর (বর্তমানে পলাতক) ও মনু ডাগরকে (কারাগারে) অভিনেতা সালমান খানকে ‘শেষ’ করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সহযোগিতাপ্রাপ্ত বাব্বর খালসা ইন্টারন্যাশনালের (বিকেআই) এবং স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে ঘটেছিল।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার