স্বপ্ন পূরণের পথে জেসমিন জারা
এ সময়ের তরুণ সম্ভাবনাময়ী অভিনেত্রী জেসমিন জারা। মুরাদ পারভেজ পরিচালিত 'স্মৃতির আল্পনা আঁকি' নাটকের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর শিহাব শিকদারের 'হৃদয় থাকুক পাহাড়ে', সজীব মাহমুদের 'কুয়েতি লেডিস টেইলার্স', নূর আনোয়ার রঞ্জুর 'অগ্নিগিরি', রুপক বিন রউফের 'আকাশ মেঘে ঢাকা' নাটকগুলোতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে নিজেকে জানান দিয়েছেন জারা। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনেও।
শৈশব থেকেই জারা স্বপ্ন দেখেছিলেন শোবিজে কাজ করবেন। শুরুতে যেমন পরিবার সাপোর্ট করেনি, তেমনই তার শুরুর গল্প ততটা সহজ ছিল না। ধীরে ধীরে নিজ প্রতিভার মাধ্যমে সময়ের ব্যস্ত অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করেছেন জারা। ছোট ও বড়পর্দায় কাজ করছেন নিয়মিত।
ছোটপর্দার পাশাপাশি জারা স্বপ্ন দেখেছিলেন বড় পর্দায় কাজ করারও। এরই মধ্যে তার সেই স্বপ্ন পূরণও হয়েছে। সম্প্রতি একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। আমিনুল ইসলাম বাচ্চু পরিচালিত সিনেমার নাম 'ফুলজান'। বর্তমানে এ সিনেমার কাজেই ব্যস্ত আছেন তিনি। এছাড়াও সুমন ধর পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ওয়েব ফিল্মে কাজ করছেন। ১৯ অক্টোবর শ্রীমঙ্গলে ইমদাদুল হক খান পরিচালিত দুটি নাটকের শুটিংয়ে যাচ্ছেন।
অভিনেত্রী জারা বলেন, সবার ভালোবাসা আর সহযোগিতায় আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছি। নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস ছুটে চলছি। ভালো কিছু কাজের মাধ্যমে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিতে চাই, যে কাজগুলো আমি না থাকলেও যেন সবাই মনে রাখেন।
এমএসএম / জামান
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied