ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

একটি কুমড়ার ওজন ১ হাজার ৫৮ কিলো!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ বিকাল ৬:৮

একটি কুমড়ার ওজন কত হতে পারে? ১০ কিলো, খুব বেশি ১৫ কিলো। কিন্তু কখনও শুনেছেন একটি কুমড়ার ওজন ১১৫৮ কিলো? অবিশ্বাস্য লাগলেও, দৈত্যাকার এই সব্জি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক কৃষক। শুধু তাক লাগানোই নয়, ওজনে এবং বহরেও রেকর্ড সৃষ্টি করেছে এই কুমড়া। খবর আনন্দবাজার পত্রিকা।

আমেরিকার নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস তার ক্ষেতে এই বিশাল কুমড়া ফলিয়েছেন। নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছে এই কুমড়া। বিশ্বরেকর্ডের কাছে পৌঁছেও একটুর জন্য তা অধরা থেকে গেল স্কটের এই কুমড়ার। স্কটের এই কুমড়ার ওজন ১১৫৮ কিলো। সেখানে ইটালির এক কৃষক ১২২৫ কিলো ওজনের একটি কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড করেছেন।

স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্বরেকর্ড সৃষ্টি করা। তার জন্য দিনরাত এক করে কুমড়োর দেখাশোনা করে গিয়েছেন। তবে বিশ্বরেকর্ড থেকে মাত্র কয়েক কিলো দূরে থেকে সন্তুষ্ট থাকতে হল স্কটকে। তবে এতে আফসোস নেই স্কটের। বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়োর রেকর্ড তারই দখলে। আর তাতেই সন্তুষ্ট তিনি।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি