ভিয়েতনামে অগ্নিকাণ্ডে গাফিলতি, ২ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির দায়ে দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে ঘটা অগ্নিকাণ্ডটিতে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরের শুরুর দিকে বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন শহরের উত্তরে থুয়ান আন শহরের একটি ঘন আবাসিক এলাকায় তিন তলা বিনোদন কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে।
বিন ডুং প্রদেশের পুলিশ শুক্রবার গভীর রাতে এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে, একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য জনকে গৃহবন্দী করা হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়েছে যে অবহেলার জন্য অভিযুক্তরা তদন্তাধীন রয়েছে। তবে অভিযোগের ব্যাপারে কোনো বিবরণ বিবৃতিতে দেওয়া হয়নি।
এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুলিশ ওই বারের মালিক লে আনহ জুয়ানকে (৪২) গ্রেপ্তার করে। অগ্নি নির্বাপনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তদন্ত অব্যাহত থাকায় তাকে চার মাসের জন্য হেফাজতে রাখা হবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, আগুনের সূত্রপাতের সময় ৩০ কক্ষ বিশিষ্ট বারটিতে ৬০ জন মানুষ ছিল। ভবনের সিঁড়ি ধোঁয়ায় ভরে যাওয়ায় এবং ভবন থেকে বের হওয়ার জরুরি পথ অবরুদ্ধ হয়ে যাওয়ায় গ্রাহক এবং কর্মীরা সেখানে আটকে পড়ে।
আগুনের তীব্রতার কারণে অগ্নিনির্বাপক কর্মীদের প্রাথমিকভাবে ভবনে প্রবেশ করতে হিমশিম খেতে হয়েছিল। । পরে দেয়ালের কিছু অংশ ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে। যাদের অনেকে বাধ্য হয়ে ছাঁদ থেকে লাফ দিয়েছিল। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের জন্য বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করেছে।
সূত্র : গালফ ট্যুডে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান