ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ ক্যাম্পবেল
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জন ক্যাম্পবেলকে নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জেএডিসিও)। ডোপ বিরোধী বিধি ভঙ্গের দায়ে তাকে ৪ বছর নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার তিন সদস্যের স্বাধীন একটি প্যানেল এই সিদ্ধান্ত প্রদান করেছে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে কিংস্টনে নিজের বাড়িতে রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানানোয় ক্যাম্পবেলের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএডিসিও।
নমুনা দিতে অস্বীকৃতি বা ব্যর্থতার ধারায় অভিযোগ আনা হয়েছে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিরুদ্ধে। এরপর ১৮ পৃষ্ঠার রায়ে তাকে নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানায় জেএডিসিও।
ক্যাম্পবেলের এই শাস্তি গত ১০ মে থেকে কার্যকর হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ৬ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। টেস্ট ছাড়া গত দুই বছরের মধ্যে আর কোনো সংস্করণে খেলেননি। গত জুনে বাংলাদেশের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ