ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২২ দুপুর ১১:৩৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শনিবার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরের কিছু আগে জাপোরিঝিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে শহরের মাঝামাঝি আঘাত হানে তিনটি ক্ষেপণাস্ত্র।

ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় বলেছে, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

নিহতের সংখ্যা অবশ্য ধারাবাহিকভাবে বাড়িয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুরুতে মাত্র একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শনিবার সকালেও এর সংখ্যা ছিল ১৪। পরে তা আরও বেড়েছে। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে... এটি (রাশিয়ার) ইচ্ছাকৃত অপরাধ।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের অধিকৃত যে চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। ভারী শিল্প সমৃদ্ধ এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার দখল এখন রুশ বাহিনীর হাতে।

তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি