যে অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান
বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রেখার জন্মদিন আজ। রেখার আসল নাম ভানুরেখা গনেশন। তিনি দক্ষিণী অভিনেতা জেমিনি গনেশন এবং তেলেগু অভিনেত্রী পুষ্পাভ্যাল্লির সন্তান। ভারতের চেন্নাইয়ে ১০ অক্টোবর, ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। বলিউডের তারকাদের কাছে তিনি এখনো রোলমডেল। রেখার ভক্তদের তালিকায় নাম আছে বলিউড সুপারস্টার সালমান খানেরও।
‘সিলসিলা’খ্যাত অভিনেত্রী রেখার জন্মদিনে পুরনো একটি ভিডিও ফের সামনে চলেছে এসেছে। সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে একবার অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রেখা। সেখানে সালমানের সামনেই রেখা জানান, ‘আমি সকাল সকাল হাঁটতে বের হতাম। তখন সালমান খান খুবই ছোট। তার বয়স আটের বেশি হবে না। আমি হাঁটতাম।
আর পিছে পিছে সাইকেল চালাতো সালমান। নিজের অজান্তেই ছোট্ট সালমান আমার প্রেমে পড়ে গিয়েছিল। বাড়ি গিয়ে সালমান তার পরিবারের সদস্যদের বলেছিল, বড় হয়ে সে ওই মেয়েকেই (রেখা) বিয়ে করবে’। রেখার কথা শুনে সালমান হেসে দিয়ে বলেন, ‘এজন্যই হয়তো আমার এখনো বিয়ে হয়নি’। তার মুখের কথা কেড়ে নিয়ে রেখা রসিকতা করে বলেন, ‘হয়তো, এজন্যই আমি বিয়ে করিনি’।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার