রোনালদোর ৭০০তম গোলে এভারটনকে হারালো ম্যানইউ
এই মৌসুমে প্রথম প্রিমিয়ার লিগ গোলে অনন্য মাইলফলক ছুঁলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার গুডিসন পার্কে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল করলেন তিনি এবং এভারটনের বিপক্ষে তার গোলই ২-১ এ জেতালো ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এভারটন পাঁচ মিনিটেই এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আইওবির বাঁকানো শট ডেভিড ডে গিয়াকে পরাস্ত করেন। ইউনাইটেড দ্রুত জবাব দেয়। ১০ মিনিট পর অ্যান্থনি মার্শিয়ালের বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন অ্যান্টনি। আয়াক্স থেকে এসে তৃতীয় গোল করলেন এই ব্রাজিলিয়ান।
ইনজুরি নিয়ে আধঘণ্টার মাথায় মার্শিয়াল মাঠ ছাড়েন, তার বদলি নামেন রোনালদো। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে তার মাইলফলক ছোঁয়া গোলে লিড নেয় ম্যানইউ। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের শটে পিকফোর্ডকে হতাশ করেন তিনি।
খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে মার্কাস র্যাশফোর্ড আরেকটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। এই জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠলো ইউনাইটেড।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ