জোড়া আঘাতে তাসকিনের উইকেটের ফিফটি
শুরুটা বাজে করলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন তাসকিন আহমেদ। বেশ ভুগছিলেন লাইন, লেংথ নিয়ে। তবে তার হাত ধরেই এলো প্রথম সাফল্য। ১২তম ওভারের দ্বিতীয় ও শেষ বলে দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে পাল্টা চাপে ফেলেছেন এ পেসার।
প্রথমে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে তাসকিন থামান বিপজ্জনক জুটি। অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে মিডউইকেট দিয়ে খেলার চেষ্টায় ঠিক মতো পারেননি গুনাথিলাকা। ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৬৮ বল স্থায়ী পেরেরার সঙ্গে ৮২ রানের জুটি। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন গুনাথিলাকা। পরে উইকেটে আসা পাথুম নিশাঙ্কাকে দারুণ এক ডেলিভারিতে মুশফিকের ক্যাচে পরিণত করেন তামসিক। লেংথ থেকে বল ওঠায় ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি নিশাঙ্কা (০)। এই ওভারে ৩ রানে ২ উইকেট নিলেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডেতে ৫০তম উইকেটের দেখা পেলেন তাসকিন।
৩৯ ইনিংসে উইকেটের ফিফটি হলো তাসকিনের। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে কম ইনিংসে ৫০ উইকেট পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান (২৭) ও আব্দুর রাজ্জাক (৩২)। ১৬ ওভার শেষে ২ উইকেট হারানো শ্রীলঙ্কার রান ১০১। ক্রিজে অধিনায়ক কুসল পেরেরার (৫৫) সঙ্গী সহ-অধিনায়ক কুসল মেন্ডিস (৪)।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ