ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানে ১৫ ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১১:৫১

দুই দফায় পাকিস্তানে গিয়ে ১৫টি ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সূচি ঘোষণা করেছে। এই সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলবে নিউ জিল্যান্ড, শুরু হবে ২৭ ডিসেম্বর, ৪ জানুয়ারি শেষ টেস্ট। এই সময়ে তিনটি ওয়ানডেও খেলবে দুই দল। আইসিসি সুপার লিগের অংশ ১১, ১৩ ও ১৫ জানুয়ারির ওয়ানডে।

করাচিতে ১৯৯০ সালের অক্টোবরের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় টেস্টের ভেন্যু মুলতান। দ্বিতীয় দফায় নিউ জিল্যান্ড প্রথম চার টি-টোয়েন্টি (১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল) খেলবে করাচিতে। পঞ্চম টি-টোয়েন্টি ও প্রথম দুটি ওয়ানডে হবে লাহোরে, ২৩, ২৬ ও ২৮ এপ্রিল। শেষ তিন ওয়ানডে ১, ৪ ও ৭ মে হবে রাওয়ালপিন্ডিতে।

প্রথম দুই টেস্ট ও তিন ওয়ানডে ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হলেও এপ্রিল-মে মাসের ১০টি সাদা বলের ম্যাচ হবে ২০২১ সালের সেপ্টেম্বরে স্থগিত হওয়া সিরিজের ঘাটতি পুষিয়ে নিতে।

আগামী বছর এপ্রিলে পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে ফের পাকিস্তানে যাবে নিউ জিল্যান্ড। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম টেস্টের আগে ১, ৯ ও ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’