দিবালার বিশ্বকাপ শুরুর আগে শেষ!
পুরোনো ক্লাব জুভেন্টাসকে বিদায় বলেছেন। নতুন ক্লাব এ এস রোমায় ফিরে কেবল দারুণ ছন্দ খুঁজে পেয়েছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা। এরমধ্যেই ঘটলো বিপত্তি, গতরাতে বাঁ ঊরুর চোটে পড়েছেন তরুণ এই স্ট্রাইকার। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন দিবালা। এমনকি শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের বিশ্বকাপ।
রোববার রোমার মাঠে খেলতে নামার পর একটি গোলও পান দিবালা। কিন্তু ৫০ মিনিটের মাথায় বিপক্ষ দলের খেলোয়াড়ের মারাত্মক ফাউলের শিকার হন। এরপর চোট মারাত্মক মনে হলে আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।
দিবালার ইনজুরি নিয়ে খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, তারপরও আমি আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’
মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না পাওলো দিবালার সর্বশেষ অবস্থা। তবে কাতার বিশ্বকাপ ফুটবল শুরুর দুই মাস আগে এমন ইনজুরি আর্জেন্টাইন সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় এক দুশ্চিন্তার কারণ।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ