প্রেমিকের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন উর্বশী
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর এ দলে রয়েছেন ক্রিকেটার ঋষভ পন্ত। এবার অস্ট্রেলিয়া উড়ে গেলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে সম্পর্কে রয়েছেন উর্বশী। এই সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিলেন এই নায়িকা নিজেই।
রোববার (৯ অক্টোবর) ভোরের একটি ফ্লাইটে উড়াল দেন উর্বশী। প্লেনে তোলা দু’টি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন—‘ভালোবাসার পিছু নিয়েছি, আর সেই ভালোবাসাই আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে।’ মূলত, তারপরই জোর আলোচনা চলছে, প্রেমিকের জন্য অস্ট্রেলিয়া পাড়ি দিলেন এই নায়িকা।
কিছুদিন আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারো নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে ‘মিথ্যাবাদী’ বলেও মন্তব্য করেন ঋষভ। এর পাল্টা জবাবও দেন উর্বশী। ‘ছোট ভাইয়া’ বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এই অভিনেত্রী।
২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার