ভারতীয় ৩ নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর
সাড়ে ১৮ মাস কারাভোগ শেষে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরের সময় বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও ভারতের পুলিশ, বিএসএফ, ডিআইবি, কাস্টমস কর্মকর্তাসহ এনজিও সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার (১০ অক্টোবর) দুপুরে দর্শনা চেকপোস্টের ৭৬নং মেইন পিলারের কাছে শূন্যরেখায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন- উত্তর চব্বিশপরগনা জেলার হাবড়া থানার হায়দারবেলিয়া গ্রামের মৃত রতন দের ছেলে সুমন দে, তার স্ত্রী সুজাতা দে এবং শিশুপুত্র শুভজিত দে।
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে ভারত থেকে সুমন দে, তার স্ত্রী ও শিশুপুত্র সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে মামা গৌতম দত্তের বাড়িতে আসেন যশোর জেলার রুপদিয়া মুন্সীপুর গ্রামে। ঝিনাইদহ জেলা কারাগার থেকে সোমবার সকালে তাদের চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট এলাকায় নেয়া হয়। কাগজপত্রে জটিলতার থাকায় আব্বাস নামে এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়। স্বাজনদের দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।
একই বছরের মার্চ মাসে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের বিজিবি আটক করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি পাসপোর্ট আইনে মামলা করলে আদালত তাদের ৩ মাসের কারাদণ্ড দেয়। দীর্ঘদিন কারাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সোমবার দুপুরে দর্শনা চেকপোস্টের শূন্যরেখায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম, বিজিবির দর্শনা চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, দর্শনা থানার এসআই শামিম রেজা।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- ইমিগ্রেশনের ইনচার্জ সন্দিপ কুমার তেয়ারি, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নাগেন্দ্র পাল, কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি।
ভারতের কলকাতার নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি বলেন, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কারাভোগ ও প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরে এলো।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার