ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা-গেদে সীমান্ত সড়কপথে ভিসা চালুর দাবিতে মানববন্ধন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৪:৪৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে সড়কপথে ভারতীয় ভিসা চালুর দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দর্শনা নাগরিক কমিটির আয়োজনে দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাখানেক সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন থেকে অবিলম্বে ভারতীয় ভিসা পুনরায় চালুর দাবি জানানো হয়।

বক্তারা বলেন,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সকল স্থলবন্দর ও চেকপোস্ট সাময়িক বন্ধ ঘোষণা হয়। করোনা পরিস্থিত স্বাভাবিক হয়েছে, দেশের সকল বন্দর চালু হয়েছে। কিন্তু অজানা কারণে আজও দর্শনা সড়কপথ চালু হয়নি। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২৫ জেলার মানুষ। তাই লাখ লাখ মানুষের এই ভোগান্তি লাঘবে দর্শনা-গেদে চেকপোস্ট চালু করতে হবে।

বক্তারা মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে ১৫ অক্টোবর চেকপোস্ট এলাকায় অনশন কর্মসূচির ঘোষণা দেন এবং অবিলম্বে এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমার মনজু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, দৈনিক সকালের সময় পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

হানিফ মণ্ডলের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন- সংবাদপত্র এজেন্ট মফিদুল আলম ও দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট প্রমুখ।

এমএসএম / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি