ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্টাম্প মাইক্রোফোনে অশ্রাব্য ভাষা, তিরস্কৃত ফিঞ্চ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১১:৪৪

পার্থে রোববার ইংল্যান্ডের কাছে অল্প ব্যবধানে প্রথম টি-টোয়েন্টি হারের ম্যাচে একটি ঘটনায় আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হলো অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারে প্রকাশের অযোগ্য একটি ভাষা ব্যবহার করেন ফিঞ্চ। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভেঙেছেন তিনি। আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লংঘন করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, যা আন্তর্জাতিক ম্যাচে শ্রবণের অযোগ্য ভাষার ব্যবহারের অপরাধ সম্পর্কিত।

ফিঞ্চ অপরাধ স্বীকার করেছেন। তার ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসে ফিঞ্চের এটাই প্রথম অপরাধ। চলতি সিরিজের বাকি সময়ে কিংবা আসন্ন বিশ্বকাপে ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে নিষিদ্ধ হতে পারেন তিনি।

নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড় চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্ট হিসেবে নিষিদ্ধ হবেন খেলোয়াড়। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’