ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আট সপ্তাহ মাঠের বাইরে লিভারপুল উইঙ্গার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১:১০

ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটানো লিভারপুলের জন্য দুঃসংবাদ। তাদের উইঙ্গার লুইস দিয়াজ আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ৩-২ গোলে হারের ম্যাচে হাঁটুর লিগামেন্টে আঘাত পান। প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় থমাস পার্টির মারাত্মক চ্যালেঞ্জে চোট পান তিনি। 

কলম্বিয়ান উইঙ্গারের হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে না। কিন্তু আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মানে ডিসেম্বরে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাকে পাবে না লিভারপুল।

দিয়াজ এবার লিভারপুলের জার্সিতে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন। প্রিমিয়ার লিগের আট ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও গোল পান তিনি। 

লিভারপুলের জন্য খারাপ খবর আরও একটি আছে। সম্প্রতি সমালোচিত ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডও আর্সেনালের বিপক্ষে চোট পান। তার সবশেষ অবস্থা এখনও জানতে পারেনি অলরেডরা। তবে এটুকু নিশ্চিত যে রেঞ্জার্স ও ম্যানসিটির বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

৮ ম্যাচ শেষে মাত্র দুটি জয় পেয়ে লিভারপুল প্রিমিয়ার লিগের টেবিলের দশম স্থানে তারা। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’