‘ছেল্লো শো’র শিশুশিল্পী রাহুল মারা গেছে
ভারতের গুজরাটি ভাষার আলোচিত সিনেমা ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’। এবারের অস্কার আসরে ভারতের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। পান নলিন পরিচালিত এ সিনেমা আগামী ১৪ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলো এ সিনেমার অন্যতম অভিনেতা রাহুল কোলি। তার বয়স হয়েছিল ১০ বছর।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মা গেছে রাহুল। ২ অক্টোবর আহমেদাবাদের একটি ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই শিশুশিল্পী।
রাহুলের বাবা রামু কোলি পেশায় একজন অটোড্রাইভার। গতকাল তাদের গ্রামের বাড়িতে রাহুলের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় সংবাদমাধ্যমটিকে রামু কোলি বলেন—‘রাহুল খুবই আনন্দিত ছিল। প্রায়ই বলতো, আগামী ১৪ অক্টোবরের (ছেল্লো শো সিনেমা মুক্তি পাবে) পর আমাদের জীবন বদলে যাবে। কিন্তু তার আগেই ও চলে গেলো।’
‘ছেল্লো শো’ সিনেমার মূল চরিত্রে রয়েছে একজন কিশোর। গুজরাটের একটি ছোট গ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে। ডিজিটাল মাধ্যম আসার পর কীভাবে সেলুলয়েড ধীরে ধীরে বিলুপ্ত হয়, কিন্তু তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে— তা নিয়েই সিনেমাটির গল্প।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার