ওপারে অপু বিশ্বাসকে সংবর্ধনা
দুর্গাপূজা উদযাপন করতে ভারতের কলকাতায় অবস্থান করছেন অপু বিশ্বাস। আজ তার জন্মদিন। দিনটি কলকাতায় পালন করছেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘এবারই প্রথম জন্মদিন আমি কলকাতায় আছি। এখানেই জন্মদিন উদযাপন করছি। এখানে আমার পরিবারের সবাই আছি- দাদা, বউদি, আমার দিদি, তার সন্তান এবং আমার সন্তান জয়। যে কারণে জন্মদিন পরিপূর্ণতা নিয়েই উপভোগ করবো আমি। এটাও সত্যি দেশের মানুষকে মিস করবো। দেশে থাকলে দিনটিকে ঘিরে একটু বিশেষ আয়োজন থাকে- সেটাও মিস করবো। আমার ফ্যান ক্লাবের আয়োজন থাকে- তাও মিস করবো। দূর থেকে সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন- এটাই চাওয়া।
এদিকে কলকাতায় সাংবাদিকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন অপু বিশ্বাস। সেখানকার ইন্দো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অভিনেত্রী অপু বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয় গত সোমবার সন্ধ্যায়। অপু বিশ্বাস বলেন, ইন্দো-বাংলা প্রেসক্লাবের যারা দায়িত্বে আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাকে এত বড় সংবর্ধনা দিয়েছেন, সেটা আমি পাওয়ার কতটা যোগ্য, তা আমি নিজেও জানি না। দেড় ঘণ্টা কখন কেটে গেল আমি বুঝতেই পারলাম না। মনে হলো আমি এক টুকরো বাংলাদেশের মধ্যে বসেছিলাম। কলকাতার কথা ভুলেই গিয়েছিলাম।
অপু বিশ্বাসকে ইন্দো-বাংলা প্রেসক্লাবের সন্মানিত সদস্য করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী।
এমএসএম / এমএসএম
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
Link Copied