মেসিহীন পিএসজি ঘরের মাঠেও জিততে পারেনি
ইনজুরির কারণে পিএসজি স্কোয়াডের বাইরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে ছাড়া লিগ ওয়ানে রাঁসের মাঠে গিয়ে হোঁচট খায় পিএসজি। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠেও জিততে পারেনি ফরাসি জায়ান্টরা। প্যারিসে এসে পিএসজিকে রুখে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বেনফিকা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৪০তম মিনিটে পিএসজির হয়ে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। ম্যাচের ৬২তম মিনিটে বেনফিকাও পেনাল্টি থেকে গোল পায়, গোলদাতা জোয়াও মারিও। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কেউই। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। পিএসজি-বেনফিকার প্রথম লেগও ১-১ গোলের সমতায় শেষ হয়েছিলো।
ড্রয়ের পরও চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে পিএসজি। ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে প্যারিসের ক্লাবটির পয়েন্ট ৮। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেনফিকা। পিএসজি মূলত এগিয়ে আছে গোল ব্যবধানে।
গ্রুপের অপর ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাইবা হাইফার কাছে ০-২ গোলে হেরেছে ক্লাব জুভেন্টাস। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জুভরা।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ