ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশাল টার্গেট তাড়া করে হারল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৪০

গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দেয় স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৮ রান। সেই রানের পাহাড় তাড়া করে ৪৮ রানে পরাজয় বরণ করল সাকিবের দল।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন কনওয়ে। এছাড়া ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস।
অপরদিকে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের ইনিংসে সাকিব একাই করেন ৭০ রান। এছাড়া লিটন দাস ২৩ ও সৌম্য সরকার ২৩ রান এনে দেন দলকে। বাকিরা সবাই আসা যাওয়ার মধ্যেই থাকেন। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ১৬০ রান।

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন সৌম্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

অন্যদিকে সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে প্রথম দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।

প্রীতি / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে