ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রিকেটকে কলুষিত করে ১৪ বছর নিষিদ্ধ ছায়াকর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১:৬

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের সঙ্গে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হওয়ায় ১৪ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলেন মেহার ছায়াকর। ভারত থেকে আমিরাতে পাড়ি জমানো এই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি দুর্নীতিবিরোধী নীতিমালার সাতটি ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণ হওয়ার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এই শাস্তি দিলো।

২০১৯ সালের এপ্রিলে জিম্বাবুয়ে বনাম আমিরাত সিরিজ এবং একই বছর গ্লোবাল টি২০ কানাডা প্রতিযোগিতায় ম্যাচ পাতিয়েছেন বা চেষ্টা করেছিলেন ছায়াকর। একই অপরাধে নিষিদ্ধ সাবেক আমিরাতি খেলোয়াড় কাদির খান ও গুলাম সাব্বিরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছিল তার।

আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘২০১৮ সালে আজমানে একটি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে জড়িত থাকায় আমরা মেহর ছায়াকরের প্রথম দেখা পাই। আমাদের খেলাকে দুর্নীতিগ্রস্ত ও কলুষিত করার প্রচেষ্টার পরিণতি কি হতে পারে, সেটার দৃষ্টান্ত তার এই লম্বা নিষেধাজ্ঞা, ১৪ বছর নিষিদ্ধ তিনি। আমাদের খেলায় দুর্নীতি করার চেষ্টারত যে কারও জন্য একটা পরিষ্কার বার্তা এই রায়।’ 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’