ডি মারিয়াকে বিশ্বকাপে পাবে আর্জেন্টিনা?
গত রাতটা আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা বড় শঙ্কাই বয়ে নিয়ে এসেছিল। চোটের কারণে পাওলো দিবালার বিশ্বকাপ খেলা নিয়ে আছে শঙ্কা। লিওনেল মেসিও চোটের কারণে খেলেননি কাল রাতে পিএসজির ম্যাচে, যদিও ক্রিস্তোফ গালতিয়ের তাকে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন আগে; ফলে তাকে নিয়ে শঙ্কাটা কমই ছিল। তার চেয়ে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল গত রাতে আনহেল ডি মারিয়ার চোট। যেভাবে মাঠ ছেড়েছেন তিনি, তাতে তাকে বিশ্বকাপে না পাওয়ার প্রমাদও গুণে ফেলেছিলেন অনেকে আর্জেন্টিনা সমর্থকই।
জুভেন্তাসের হয়ে গত রাতে মাকাবি হাইফার বিপক্ষে মাঠে নেমেছিলেন ডি মারিয়া। তবে ম্যাচের ২২ মিনিট না গড়াতেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার দল জুভেন্তাসও ইসরায়েলের মাঠ থেকে ২-০ গোলে হেরে পড়ে গেছে ইউরোপায় খেলার শঙ্কায়।
তবে তার চেয়েও বড় শঙ্কাটা দাঁড়িয়েছিল আর্জেন্টিনার সামনে। যার গোলে কোপা আমেরিকা আর ফিনালিসিমার শিরোপা জিতেছে দল, সেই আনহেল ডি মারিয়া যে বিশ্বকাপের ঠিক ৪০ দিন আগে মাঠ ছাড়ছিলেন চোট নিয়ে! চোটের ধরনটা নিয়েই যা শঙ্কা ছিল। মাঠ ছাড়ার সময় ডি মারিয়ার দেহভাষ্য ইঙ্গিত দিচ্ছিল হ্যামস্ট্রিংয়ে চোটের।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১ মাসেরও বেশি সময় চাই, সেটা হলে বিশ্বকাপ দলে থাকা নিয়েই তো সমস্যা সৃষ্টি হওয়ার কথা তার! আর সেটা হলে যে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনাটাও নেমে আসে অর্ধেকে, তা বলাই বাহুল্য।
তবে তেমন কিছুর শঙ্কা নেই আর্জেন্টিনার। এমন অভয়বাণীই দিলেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল। জানালেন, ডি মারিয়ার চোটটা খুব বড় নয়। ২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন তিনি।
যদিও জুভেন্তাস কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। আজ বুধবার আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যাবে ক্লাবটির পক্ষ থেকে।
এমএসএম / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ