মেয়র লিটনের সুস্থতা কামনায় বরেন্দ্র প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুমা রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালর পূবালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল খালেক এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিলে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল, কৃষক লীগ নেতা শামসুল হক মিঠু, মহানগর শ্রমিক লীগের সদস্য এসএম শফিকুল আলম ইমন, স্বেচ্ছাসেবক লীগের শুকুর আলীসহ ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর, সদস্য আনসার তালুকদার স্বাধীন, এফডি আর ফয়সাল, আবুল হাসেম, হাবিল উদ্দিন, রিদয় খান, মোস্তাফিজুর রহমান জীবন, নিহাল খান, শফিকুল ইসলাম, মানিক হোসেন, আদিল শেখ, আকতার হোসেন হীরা, মৃদুল হোসেন, সামীম শেখ, মামুন, আকিব, ইমন, শাহীন, মোহন, সোনিয়া, রাজীব, জাহিদ, রিপনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ২১নং ওয়ার্ডের সাধারণ জনগণসহ মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
এমএসএম / জামান
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
Link Copied