ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৬ দুপুর ১২:৫৩

​চাঁপাইনবাবগঞ্জের পদ্মানদীতে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অভিযানকালে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট থেকে নারায়ণপুর এলাকা পর্যন্ত পদ্মানদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রানা (৩০) এবং মাহাতাব উদ্দিনের ছেলে মো. মংলু (৩৫)।

​অভিযানের সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে মাছ ধরা এবং অবৈধ কারেন্ট ও রিং জাল ব্যবহারের অপরাধে আটক দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা ১ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

​অভিযান পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সার্বিক নিরাপত্তায় নৌ-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি দল সরাসরি অংশ নেয়।

​মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধি নির্বিঘ্ন করার গুরুত্ব তুলে ধরে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ অভিযান চালানো হয়েছে। দেশের জাতীয় মৎস্যসম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে অনাগত দিনগুলোতেও প্রশাসনের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা