জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
পিরোজপুরের জিয়ানগরে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী মোঃ মনির হোসেন ও তাঁর ছেলের হাতে এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। এতে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের স্বজনেরা জানান, প্রায় এক বছর আগে জমি বিক্রির পর মনির হোসেন তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। মনির হোসেন একের পর এক টাকা পরিশোধের তারিখ দেন । বৃহস্পতিবার টাকা ফেরত দেওয়ার কথা বলে মনির তাঁকে বাড়ির সামনে ডেকে নেন। সেখানে গেলে মনির ও তাঁর ছেলে লোহার লাইট দিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মনির হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আবদুল মালেক হাওলাদারের পালকপুত্র ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিভিন্ন সময় বিএনপি ও জামায়াতের পরিচয় ব্যবহার করে চলাফেরা করেন বলেও অভিযোগ করেন তাঁরা এবং প্রধান শিক্ষক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ।
অভিযোগ অস্বীকার করে মনির হোসেন বলেন, তিনি কোনো টাকা পান না। প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ
অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম
ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস
নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা
জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম
কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ
চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য
পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন