ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-১০-২০২৬ দুপুর ১২:৫১

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ সদস্যদের মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় নম্বরপ্লেটবিহীন ও চালকের বৈধ লাইসেন্স না থাকা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বড়লেখা থানা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

জুড়ী থানার  ওসি মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জুড়ী থানা পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে পুলিশের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দুর্গাপূজায় কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা