বাবরকে ঘিরে ১৫ অধিনায়কের উল্লাস, কাটলেন কেক
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে এসেছে। আগামীকাল রবিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। উদ্বোধনী দিনে লড়বে শ্রীলঙ্কা ও নামিবিয়া। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে ফটোসেশন হয়ে গেল ১৬ অধিনায়কের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, জস বাটলার, বাবর আজমদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। অনুষ্ঠানের শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিয়ে উল্লাসে মাতে সবাই।
আজকের দিনটি বাবরের কাছে বিশেষ, আজ তাঁর জন্মদিন। ১৯৯৪ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। ‘ক্যাপ্টেনস ডে’র অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন অধিনায়করা। দর্শক সারি থেকেও প্রশ্ন করার সুযোগ ছিল অধিনায়কদের। বাবরের কাছে জানতে চাওয়া হয়, শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান প্রস্তুতি ম্যাচে এবং ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা।
বাবর জানান, আমাদের হাতে আরো ছয়দিন আছে। এরমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আমরা এর সঠিক ব্যবহার করতে চাই। শাহিন-বাবর দলের সঙ্গে আছে। বিশেষ করে, শাহিন পুরোপুরি ফিট। সে খেলতে মুখিয়ে আছে।
অনুষ্ঠানের শেষ দিকে কেক নিয়ে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশেষ দিনে বারবকে শুভেচ্ছা জানান অধিনায়করা। পরে, সবাইকে নিয়ে কেক কাটা হয়। কেক খাইয়ে দেওয়ার পাশাপাশি সাকিব-রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতেন পাক অধিনায়ক।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ