ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন রনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১২:৪৬

কৌতুক অভিনেতা আবু হেনা রনি এখন সুস্থ। শঙ্কামুক্ত হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন তিনি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চেত করেছেন।

আইয়ুব হোসেন বলেন, “রনিকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে গত সপ্তাহে আমরা মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নিয়েছিলাম। সে এখন সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত, তারপরও তাকে মাসখানেক রেস্টে থাকতে হবে।”

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনি বাদে আরও চারজন দগ্ধ হন। তবে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় ওই রাতেই আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হাসপাতালে বসে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা রনি তার ভেরিফাইড ফেসবুকে কিছু প্রাকৃতিক ছবি শেয়ার করেন। তাতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।’

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের