ফ্লপ ছবি হিট করিয়ে বিএমডব্লিউ কিনতে পারতাম : শাহরুখ খান
২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অশোকা’ ছবিটি। শাহরুখ খান, কারিনা কাপুরের মতো বলিউডের নামকরা তারকারা এই ছবিতে অভিনয় করলেও বক্স অফিস থেকে তেমন সাড়া মেলেনি। এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নিজেই।
এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমার ক্ষমতা ছিল নিজের পয়সা লাগিয়ে আরও ৫০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চালাতে পারতাম। সেখান থেকে টাকাও আসতে পারত প্রচুর। সেই টাকা দিয়ে আমি খুব সহজেই বিএমডব্লিউ গাড়ি কিনতাম। কিন্তু আমি তার কিছুই করিনি’।
শাহরুখের বক্তব্য, ‘কোনও ছবির টিকিট বেশি বিক্রি না হলে আমি সেই ছবির লাভের অংশও নিই না। অন্যের টাকা নিয়ে আমি কোনও রকম সুযোগ নিই না। ছবি নির্বাচনের সময় আমি লক্ষ্মীকে নয়, সরস্বতীকে অনুসরণ করি। লক্ষ্মী চলেই আসেন। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, এমন ছবিতে অভিনয় করব যা বিহারের প্রেক্ষাগৃহেও চলবে, আবার বার্মিংহামের থিয়েটারেও দেখানো হবে’।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার