ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতকে ফাইনালে ৬৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৩:৩৪

চাপ নিতে চাই না’ ফাইনালের আগের সংবাদ সম্মেলনে বারবারই এমন কথা বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। অথচ ম্যাচে দেখা গেল উল্টো দৃশ্য। শুরু থেকেই চাপে থাকল লঙ্কান মেয়েরা, দাঁড়াতে পারলো না ভারতের বোলারদের সামনে। কিছু রান এলো শেষ উইকেট জুটিতে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি তাদের। দ্বিতীয় ওভারের শেষ বলে এসে দেখা পায় প্রথম বাউন্ডারির, স্কোরবোর্ডে তখন ৭ রান। এরপর তৃতীয় ওভারে গিয়ে হারিয়ে ফেলে অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট।

ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে যান দলের সবচেয়ে বড় ভরসার নাম। ১ চারে ১২ বলে ৬ করেন চামারি। তার বিদায়ের পরই পতন শুরু হয় লঙ্কানদের ব্যাটিং লাইনআপে। হারশিতা সামারাবিক্রমা ৫ বলে ১ রান করে রেনুকা সিংয়ের বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক রিচা ঘোষের হাতে।

এরপর আরেক উদ্বোধনী ব্যাটার আনুস্কা সানজেওয়ানি ৪ বলে ২ রান করে রান আউট হন। লঙ্কানদের জন্য কিছু রান আসে শেষ উইকেট জুটিতে। ৪৩ রানে ৯ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত ইনিংস টেনে নেন ইনুকা রানাওয়ারা ও আচিনি কুলাসুরিয়া।

ইনকুা দলের পক্ষে ২২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন আর ১৩ বলে  রান আসে আচিনির ব্যাট থেকে। ভারতের পক্ষে ৩ ওভারে ১ মেডেনসহ ৫ রান দিয়ে ৩ উইকেট নেন রেনুকা সিং। দুই উইকেট করে নেন রাজশ্রী গায়কোয়াড ও স্নেহা রানা। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’