শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ভারত সপ্তম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান সংগ্রহ করে। জবাবে ৬৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন স্মৃতি মান্ধানা। শেফালি বার্মা ও জেমিমা রদ্রিগেজ সাজঘরে ফিরলেও চলতে থাকে স্মৃতির ব্যাট। তাকে সঙ্গ দেন অধিনায়ক হারমনপ্রীত কৌর।
জয়ের জন্য ভারতের যখন আর পাঁচ রান দরকার তখন স্মৃতির রান ছিল ৪১। চার হাঁকিয়ে নিজের ৪৫ রানে যান স্মৃতি। দলের জয়ের জন্য প্রয়োজন ছিল আর মাত্র এক রান। অপরদিকে, অর্ধশতক হাঁকানোর জন্য স্মৃতির প্রয়োজন ছিল এখনো পাঁচ রান। চার হাঁকানোর পরের বলেই ছক্কা হাঁকিয়ে দলের জয়ের পাশাপাশি নিজের অর্ধশতকও পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২৫ বলে ৫১ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন স্মৃতি। ৬৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে শিরোপা পুনরুদ্ধার ভারত নারী ক্রিকেট দল। আসরের প্রথম ছয়বারই তারা জিতেছিল শিরোপা।
এর আগে টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলীয় ৮ রানে চামারি আতাপাত্তু রান আউট হয়ে সাঝঘরে ফিরে যান। এরপর একরান যোগ করেই মাত্র ৯ রানে দলের অন্যতম খেলোয়াড় হারসিথা মাধবী, আনুস্কা সানজেনুইনি ও হাসানি পেরেরার মূল্যবান ৪টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। এরপর অশাধি রানাসিংয়ের ১৩ রান আর ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ ছাড়া আর কেউই রানে দুই অংক ছুঁতে পারেননি।
ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ টি উইকেট নেন। এছাড়াও রাজেশ্বরী গায়কোয়াড় ২ টি ও স্নেহ রানা ১ টি করে উইকেট নেন।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ