ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সিতে প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ বিকাল ৫:৩৭

রাত পোহালেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার জার্সিতে ছিল পরিবেশ রক্ষার বার্তা। সেই ধারাবাহিকতা এবারও অক্ষুণ্ন আছে। জার্সিতে উঠে এসেছে বন ধ্বংস, বৈশ্বিক উষ্ণায়নের মতো বিষয়গুলো। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জার্সি যেন প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ।  

আইসিসির সোশ্যাল অ্যাকাউন্টে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা তাদের বিশ্বকাপ জার্সির ডিজাইন ব্যাখ্যা করেছেন।  জার্সির একটি অংশ দেখিয়ে তিনি বলেছেন, ‘এটা বনভূমি উজাড় করা নিয়ে, যেটা বিশ্বব্যাপী হচ্ছে। ’ এরপর জার্সির বুকের দিকে হলুদ রঙের নিচে কালো ছোপে দেখিয়ে শানাকা বলেন, ‘এটা হিমবাহ বোঝাচ্ছে, যেটা গলে যাচ্ছে। বর্তমান সময়ে এগুলো সমস্যা। আমরা সবাই জানি বৈশ্বিক উষ্ণতায় কী কী ক্ষতি হচ্ছে। এসব নিয়ে সবার কথা বলা উচিত। আমি মনে করি এসব বন্ধ করা দরকার। ’

আগামীকাল বিশ্বকাপ শুরুর প্রথম দিনই নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে ২০১৯ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের জার্সি বানানো হয়েছিল সামুদ্রিক প্লাস্টিক-বর্জ্য দিয়ে। যা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। এবার তারা জার্সির মাধ্যমে বিশ্ববাসীকে জানাবে জলবায়ু বিপর্যয়ের কারণে সমুদ্রে পানির উচ্চতা বাড়লে কী ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে শ্রীলঙ্কার মতো দ্বীপরাষ্ট্রগুলোর। যথারীতি প্রশংসায় ভাসছে লঙ্কানদের এই জার্সি।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’