ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রবিবার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ বিকাল ৫:৪০

অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। আগামীকাল রবিবার বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাছাইপর্বের খেলা শেষে বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে চলতি মাসের ২২ তারিখে।

বিশ্বকাপের বাছাইপর্বের দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এ গ্রুপের চার দলই খেলতে নামবে রবিবারে। প্রথম ম্যাচে মুখোমুকি নামিবিয়া-শ্রীরঙ্কা। আর দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়ার আরেক দল সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

এদিকে একদিন পরেই মাঠে নামবে ‘বি’ গ্রুপের চারটি দল। ওই দিনের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপর বাংলাদেশ সময় দুপুরে খেলবে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসান বাহিনী। আগামী ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলবে সাকিব আল হাসানের দল। সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ডে এ গ্রুপের রানার্স আপ দল।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’