ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কের মুখে সরিয়ে নেওয়া হলো আমির-কিয়ারার বিজ্ঞাপন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১১:৩০

বিতর্কের মুখে নেটদুনিয়া থেকে সরিয়ে নেওয়া হলো আমির খান-কিয়ারা আদভানি অভিনীত বিজ্ঞাপন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ— বিজ্ঞাপনটিতে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ফলে চাপের মুখে পড়ে নেটদুনিয়া থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ বিজ্ঞাপনে দেখা যায়, আমির খানকে বিয়ে করে নিজের বাড়িতে এনেছেন কিয়ারা। অর্থাৎ কনে নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে এসেছেন বর। শুধু তাই নয়, কিয়ারার অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্বও আমিরের। চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে ছক ভাঙার বার্তা দিয়েছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে হিন্দু বিয়ের এই রীতি বদল অনেকেই ভালোভাবে নেননি। বিতর্কের মুখে পড়েন আমির-কিয়ারা। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষ করেও মন্তব্য করেন এই তারকা জুটিকে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিজ্ঞাপনটি নিয়ে প্রশ্ন তুলেছেন—‘আমি কিছুতেই বুঝতে পারছি না, ব্যাংকগুলো কবে থেকে সামাজিক এবং ধর্মীয় রীতি বদলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলো। প্রথমে এসব বোকাবোকা কাজ করবে, তারপর গলা ফাটাবে, ট্রল করবে হিন্দুরা।’

যদিও অনেকে মনে করছেন— বিজ্ঞাপনটি সরিয়ে নিয়ে সংকীর্ণ মানসিকতার মানুষের কাছে পরাজয় স্বীকার করতে হচ্ছে মুক্ত চিন্তার প্রদর্শনকে। এই বিজ্ঞাপনের মাধ্যমে দিন বদলের বার্তা দিয়েছিল ব্যাংকটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের